ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

সিলেট রেঞ্জে চালু হলো অনলাইন জিডি সেবা

সিলেট রেঞ্জের আওতাধীন সব জেলার থানায় আজ রোববার (১ জুন) থেকে চালু হয়েছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা।
প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে থানায় না গিয়েই বাসা থেকে অনলাইনের মাধ্যমে জিডি করা যাবে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পিআর শাখার ইনামুল হক সাগর জানান, সিলেট রেঞ্জের প্রতিটি থানায় এখন অনলাইন জিডি করা যাবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকাতেও এই সেবা চালু হবে।

এর আগে অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। বর্তমানে সিলেট মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন এবং চট্টগ্রাম রেঞ্জের থানাগুলোতেও এই পূর্ণাঙ্গ অনলাইন জিডি সেবা চালু রয়েছে।
অনলাইন জিডি করতে ব্যবহারকারীদের ‘Online GD’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করতে হবে। এরপর বারবার রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না।

জিডি করতে কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেট রেঞ্জে চালু হলো অনলাইন জিডি সেবা

আপডেট সময় ১১:৩০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫