সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

কয়রা নদীর চরে শিকলে বাঁধা বৃদ্ধের লাশ উদ্ধার

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রা উপজেলার কয়রা নদীর চর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি বাঁশের খুঁটির সঙ্গে মরদেহের গলায় শিকল দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিল।

আজ (২৭ মে) মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাঁদ আলী ব্রিজসংলগ্ন ইসলামপুর গ্রামের কয়রা নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি কয়রার বাঙ্গালী ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত মনজেল সানার ছেলে আবদুল মজিদ সানা (৬২)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ সকালে গ্রামের কয়েকজন ঘটনাস্থলে বাঁশের খুঁটির সঙ্গে গলায় শিকল প্যাঁচানো অবস্থায় বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আবদুল মজিদের ছেলে সাইদুল ইসলাম বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে বাবাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ সকাল সাতটার দিকে তাঁর লাশ কয়রা নদীর চরে লোহার শিকলে আটকে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা আমাদের জানান।’

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম জানান, লাশ কাত হয়ে কাদায় পড়ে ছিল এবং গলায় লোহার শিকলের সঙ্গে একটি তালা লাগানো ছিল। আবদুল মজিদ দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন হয়ে এলাকায় ঘুরে বেড়াতেন। কয়রার চাঁদ আলী সেতুর আশপাশে প্রায়ই তাঁকে দেখা যেত।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম এমদাদুল হক বলেন, নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কয়রা নদীর চরে শিকলে বাঁধা বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় ০১:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫