ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

‘কারাগার পার্ট টু’ নিয়ে মেজাজ খারাপ চঞ্চলের

‘কারাগার পার্ট ওয়ান’ মুক্তির পর এটির দ্বিতীয় কিস্তি নিয়ে অধীর অপেক্ষায় দর্শকমহল। গত ৪ নভেম্বর হইচই জানায়, চলতি মাসের ১৫ ডিসেম্বর আসছে ‘কারাগার পার্ট টু’। এবার জানা গেল, মুক্তির তারিখ পিছিয়েছে ওয়েব সিরিজটির। আর এটি নিয়েই মেজাজ খারাপ অভিনেতা চঞ্চল চৌধুরীর।

জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের কারণে পূর্বনির্ধারিত তারিখ ১৫ ডিসেম্বরে আসছে না ‘কারাগার পার্ট টু’। এক সপ্তাহ পিছিয়ে আগামী ২২ ডিসেম্বর আসবে জনপ্রিয় ওয়েব সিরিজটি। তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুক দেয়ালে লেখেন, ‘এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।’ পাশের ইমোটিকন দেখে বোঝা যাচ্ছিল, মজার ছলেই এমনটি বলছেন অভিনেতা।

সিরিজটিতে অভিনয় করেছেন— আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্‌, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

‘কারাগার পার্ট টু’ নিয়ে মেজাজ খারাপ চঞ্চলের

আপডেট সময় ০৪:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২