সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

শিক্ষার মানোন্নয়নে আউটকাম বেসড এডুকেশন কর্মশালা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘আউটকাম-বেসড এডুকেশন: এ প্যাথওয়ে টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ মে, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, সময়ের সঙ্গে বাড়ছে যুগোপযোগী শিক্ষার গুরুত্ব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করা এবং শিক্ষার মান উন্নয়নে বলিষ্ঠ ভ‚মিকা রাখবে আউটকাম বেসড এডুকেশন। উপাচার্য বলেন, আউটকাম বেসড এডুকেশন একটি রীতিবদ্ধ ধারা।

এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য গুণগত পাঠদান, নিত্য নতুন জ্ঞান সৃষ্টি, ব্যবহারিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা, বিচক্ষণতা ইত্যাদি নিশ্চিত করা যায় । তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যত শিক্ষার্থীদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম বিশ্ববিদ্যালয় পর্যায়ে চালু করা জরুরি হয়ে পড়েছে। কর্মশালায় আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. রহমতুল্লাহ আউটকাম বেসড এডুকেশনের প্রেক্ষাপট, লক্ষ্য-উদ্দেশ্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত আউটকাম বেসড এডুকেশন বিষয়ক কর্মশালার প্রথম দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে আউটকাম বেসড এডুকেশন কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫