সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

যবিপ্রবিতে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবিতে স্মারকলিপি প্রদান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক এবং মাদক রোধে যাবতীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

গতকাল সোমবার (১৯ মে) এসব দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদ বরাবর স্মারকলিপিটি প্রদান করেছে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটি।

স্মারকলিপিতে প্রস্তাবিত কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে- ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ডোপ-টেস্ট পরিচালনায় একটি স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা; মাদক পরীক্ষার ফলাফল ভর্তির শর্ত হিসেবে বিবেচনা করা; বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে ধূমপানের শাস্তি বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করা এবং বাংলাদেশ সংবিধান অনুসারে প্রকাশ্যে ধূমপানের দায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া; পরবর্তীতে কেউ যদি মাদকাসক্ত হয়, তাহলে তার ছাত্রত্ব বাতিল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

এছাড়াও স্মারকলিপিতে মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ, মাদক বিষয়ে জাতীয় নীতিমালার সমর্থন, শিক্ষার্থীর মানসিক ও শারীরিক সুস্থতা, মাদকের কুপ্রভাব থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়া এবং তাদের সঠিক মানসিক বিকাশে সহায়তা করা প্রতিষ্ঠানের দায়িত্ব, প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার বিষয়ে উল্লেখ করা হয়।

এন্টি ড্রাগ সোসাইটির পক্ষ থেকে মাদকমুক্ত ক্যাম্পাস গঠনে ডোপ টেস্টের প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হয়েছে, একটি উন্নত ও নৈতিক সমাজ গঠনে প্রয়োজন মাদকমুক্ত সুস্থ শিক্ষাব্যবস্থা। বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই জায়গা যেখানে ভবিষ্যতের নাগরিকেরা গড়ে ওঠে। কিন্তু অতীতে অনেক বিশ্ববিদ্যালয় মাদকের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল।

আলো বলা হয়েছে, ‘জুলাই বিপ্লব’ এই বাস্তবতার পরিবর্তনের পথে নতুন দিগন্ত উন্মোচন করেছে। যার অন্যতম দাবি ছিল মাদকমুক্ত ক্যাম্পাস। এই লক্ষ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও স্নাতক সমাপ্তির সময় ডোপ টেস্ট চালু করা জরুরি। এতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং যবিপ্রবিকে একটি নিরাপদ, মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

যবিপ্রবিতে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবিতে স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৪:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫