ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাহনেওয়াজ পারভেজ

চলতি দায়িত্ব থেকে তিতাসের গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক পদে স্থায়ী দায়িত্ব পেলেন শাহনেওয়াজ পারভেজ।
সোমবার (১৯ মে) এক অফিস আদেশে এ তথ্য জানায় পেট্রোবাংলা।

আদেশে বলা হয়, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) সুপিরিয়র সিলেকশন কমিটির মূল্যায়ন ও সুপারিশের আলোকে গত ১৭ মে অনুষ্ঠিত পেট্রোবাংলা পরিচালনা বোর্ডের ৬০৮তম সভার সিদ্ধান্ত এবং অনুমোদন মোতাবেক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডি পিএলসি) ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে নিয়োজিত পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) শাহনেওয়াজ পারভেজকে ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হলো।
একইসঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শাহনেওয়াজ পারভেজকে কাজের স্বার্থে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডি পিএলসি) ব্যবস্থাপনা পরিচালক পদে পদায়ন করা হলো।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থাকাকালীন গত বছরের ৯ সেপ্টেম্বর শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চলতি দায়িত্ব দেয় সরকার।

সে সময় আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে নিয়োজিত পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) শাহনেওয়াজ পারভেজকে জিটিসিএল থেকে বদলিপূর্বক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডি পিএলসি) ব্যবস্থাপনা পরিচালক পদের চলতি দায়িত্ব দেওয়া হলো।

আদেশে আরও বলা হয়, চলতি দায়িত্ব একটি সাময়িক ব্যবস্থা এবং তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পারস্পরিক জ্যেষ্ঠতার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না এবং নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে কারও কোনো অধিকার সৃষ্টি বা ক্ষুণ্ন করবে না।

এ ছাড়া চলতি দায়িত্ব দেওয়ার পর ওই ব্যবস্থাপনা পরিচালক পদে কোনো কর্মকর্তা নিয়োগ, বদলি, পদোন্নতি বা পদায়ন করা হলে শাহনেওয়াজ পারভেজ তার পূর্বতন পদ বা মূল পদ অর্থাৎ মহাব্যবস্থাপক পদে ফিরে যাবেন।

তবে এবার শাহনেওয়াজ পারভেজকেই চলতি দায়িত্ব থেকে পূর্ণমাত্রায় ব্যবস্থাপনা পরিচালক পদে পদায়ন করেছে সরকার। চলতি দায়িত্ব থাকাকালীন তিনি গ্রেড-৩ (৫৬৫০০-৭৪৪০০) স্কেলে বেতনভুক্ত ছিলেন। পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক পদে তিনি গ্রেড-২ (৬৬০০০-৭৬৫৯০) বেতন স্কেলে অন্তর্ভুক্ত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাহনেওয়াজ পারভেজ

আপডেট সময় ০৩:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫