ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

গুরুতর আহত হয়ে হাসপাতালে তাসনিয়া ফারিণ

রাজধানীর কুড়িল এলাকার একটি বিপণিবিতানের চলন্ত সিঁড়িতে আহত হয়েছেন এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় অভিনেত্রীর সঙ্গে তার বাবাও ছিলেন।

জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিপণিবিতানের নিচতলা থেকে দোতলায় উঠতে গিয়ে চলতি সিঁড়িতে দুর্ঘটনাটি ঘটে। এতে তার দুই পা জখম হয়েছে। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা চলছে এ অভিনেত্রীর।

ঘটনা প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘আমি মার্কেটের চলন্ত সিঁড়িতে নিচতলা থেকে দোতলায় উঠতে ছিলাম। সঙ্গে বাবাও ছিলেন। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে আমার পায়ে আঘাত করে। এতে আমার পরনের প্যান্টও ছিঁড়ে যায়। রডটি আমার পায়ের মাংসে ঢুকে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমার কাছে মনে হয়েছে, এটি কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা।’

অভিযোগ তুলে ফারিণ জানান, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল না বিপণিবিতানটিতে। এত বড় একটি শপিং মলে ক্রেতাদের জীবনের নিরাপত্তা নেই। এর বিচার হওয়া দরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

গুরুতর আহত হয়ে হাসপাতালে তাসনিয়া ফারিণ

আপডেট সময় ০১:৪৬:০২ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২