সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
বিপুর দুর্নীতি

১৫৬ বিদ্যুৎ কেন্দ্রে নথি তলব দুদকের

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে দেশের ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৫ মে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের স্বাক্ষর করা তলবি চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড-পিডিবির চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে বিদ্যুৎ কেন্দ্রের তালিকা উল্লেখ করে নথিপত্র চাওয়া হয়েছে।
২০০৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এসব বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। যার অধিকাংশই বেসরকারি মালিকানার।

চিঠিতে বলা হয়, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও অন্যান্যের মাধ্যমে ঘুসগ্রহণ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পাস করানো, সরকারি জমি দখল, ভুয়া প্রকল্প দেখিয়ে ঋণগ্রহণ করে আত্মসাৎ করাসহ অন্যান্য অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম বলেন, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পাস করানো, সরকারি জমি দখল, ভুয়া প্রকল্প দেখিয়ে ঋণগ্রহণ করে অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে সম্প্রতি দুদকের অনুসন্ধান কর্মকর্তা নথিপত্র তলব করে পিডিবিতে চিঠি দিয়েছেন। অনুসন্ধান দল আইন অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করছে।

দুদক যেসব রেকর্ডপত্র তলব করেছে তার মধ্যে রয়েছে- বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে সংযুক্ত তালিকায় বর্ণিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর ২০০৯ এর জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত ২৩ হাজার ৫৮৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রে যেসব বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সম্পাদিত হয়েছে, সেসব পাওয়ার পারসেজ অ্যাগ্রিমেন্ট ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্টসহ (পিপিএ) সম্পাদিত সব চুক্তি ও চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বোর্ডের অনুমোদন এবং চুক্তির শর্ত অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রগুলোর অনুকূলে অদ্যাবধি পরিশোধকৃত বিল ও বকেয়া বিল সংক্রান্ত তথ্যসহ সংশ্লিষ্ট যে কোনো রেকর্ডপত্র।

চাহিদাকৃত রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি যত দ্রুত সম্ভব পাঠানোর অনুরোধ করেছেন অনুসন্ধান দলের প্রধান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্প্রতি পাঁচ সদস্যের অনুসন্ধান দল গঠন করে দুদক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিপুর দুর্নীতি

১৫৬ বিদ্যুৎ কেন্দ্রে নথি তলব দুদকের

আপডেট সময় ০১:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫