সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সদর দক্ষিণ থানার এসআই জনি কান্তি দে’র বিরুদ্ধে ৮৪ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগ কর্মীদের নামে শত কোটি টাকার ঋণ নিয়ে বিদেশে পলাতক আদনান ইমাম শতকোটি টাকার মালিক সাব-রেজিস্ট্রার কামরুল ও তার স্ত্রী রিক্তা মুক্তিযোদ্ধা বাবার সরকারি ‘বীর নিবাস’ বিক্রির অভিযোগ ছেলের বিরুদ্ধে বাঁ পায়ের জাদুতে গোল করে চমক দেখালেন জাইমা রহমান সন্ধ্যার মধ্যে ৯ দেশের জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, কেমন হতে পারে স্কালোনির একাদশ ইন্টারনেট না পেয়ে আমগাছে উঠে হাজিরা দিলেন শিক্ষক যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮ আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখার কার্যক্রমে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মো. ‍নূর কুতুবুল আলমসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি মো. মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান ও সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম।

কর্মসূচির সূচনায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষে বকুল গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে জেলার ১৪টি স্থানে একযোগে প্রায় ১০,০০০ গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে তিনি কেন্দ্রীয় ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পানাম নগর ও সার্কিট হাউজে নির্মিত নতুন ফোয়ারা উদ্বোধন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সদর দক্ষিণ থানার এসআই জনি কান্তি দে’র বিরুদ্ধে ৮৪ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি 

আপডেট সময় ১০:৫১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫