সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের ইসির অফিস সহায়কের নামে ঢাকায় ফ্ল্যাট, ব্যাংকে ৬০ লাখ টাকার এফডিআর  আওয়ামী লীগের জন্মবার্ষিকী ঘিরে সতর্ক বোরহানউদ্দিন পৌর যুবদল, রাজপথে কড়া অবস্থান বোরহানউদ্দিনে মাওলানা শফিকুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ জামায়াত নেতৃবৃন্দের সঞ্চয়পত্র বিক্রি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশ কথিত স্বামী’ মন্তব্যের কড়া জবাব দিলেন ববি ব্যবসা শুরু করতে ৩৫৫ দিন নয়, লক্ষ্য মাত্র ১৪ দিন : বাণিজ্যমন্ত্রী লামা বনবিভাগের ডলুছড়ি রেঞ্জের সরই বিটকর্মকর্তার যোগসাজশে কাঁচা বাঁশ পাচারের হিড়িক হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ যৌতুক মামলার রায় শুনে আদালতকক্ষে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

আবার বিটিভিতে ফিরলেন তৌকির

বাঙালির মানবিক আবেগ, অনুভূতি, আকাঙক্ষা ও অভিব্যক্তির অতুলনীয় প্রকাশ ঘটেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়। ৮ মে, ২৫ বৈশাখ রবিঠাকুরের জন্মজয়ন্তী। এ উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, আলোচনানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি, কাব্যনাট্য ও নাটক।

তার মধ্যে রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সম্পত্তি সমর্পণ’-এর নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা তৌকির আহমেদ। এই নাটকটি দিয়ে অনেকদিন পর বিটিভির নাটকে ফিরলেন অভিনেতা। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ফারজানা ছবি।

এই নাটকের গল্পে দেখা যাবে- যজ্ঞনাথ কুন্ডু অত্যন্ত কৃপণ ব্যক্তি। তার কৃপণতার বহর এমনই যে অসুস্থতার সময়ে খরচের ভয়ে তার স্ত্রী ও পূত্রবধুর ওষুধ পর্যন্ত কিনতে চান না। যজ্ঞনাথের পুত্রবধূ মারা যাবার পরে তার একমাত্র ছেলে দামোদরও তাকে ছেড়ে চলে যায়। সঙ্গে নিয়ে যায় তার নাতি গোকুলকে।

একমাত্র এই ছোট্ট শিশুটির প্রতি কিছুটা স্নেহ-ভালোবাসা ছিল যজ্ঞনাথের। কিন্তু তিনি জগতে সবচেয়ে ভালোবেসেছিলেন ঐশ্বর্য ও টাকা পয়সাকে। কয়েক বছর পরে নিতাই নামের একটি অনাথ ছেলেকে তিনি আশ্রয় দেন। কিন্তু তিনি নিতাইকে প্রায়ই লোভ দেখাতেন এই বলে যে তার টাকাপয়সা সবই তাকে দিয়ে যাবেন। হঠাৎ একদিন রাতে ছোট্ট নিতাইকে নিয়ে যজ্ঞনাথ এক গুহার মধ্যে প্রবেশ করেন, যেখানে রাখা আছে তার সঞ্চিত ধন-সম্পদ।

এরপর নানা নাটকীয়তায় এগিয়ে যায় নাটকের গল্প। নাটকে যজ্ঞনাথের চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। এছাড়াও অভিনয় করেছেন মোহাম্মদ বারী, কাজী জাহাঙ্গীর, সোহেল রশীদ, তুর্য, তামিমসহ আরও অনেকে।

এছাড়াও কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ প্রচারিত হবে রাত ১১টা ০৫ মিনিটে। এল রুমা আকতারের প্রযোজনায় কাব্যনাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ‘চিত্রাঙ্গদা’য় অভিনয় করেছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, সুমাইয়া, সামাদ, নিসর্গ, হাসান, অনিন্দ্য, শফিক, জাওয়াদ, আলী, বিপুল, বিমল, অহন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

আবার বিটিভিতে ফিরলেন তৌকির

আপডেট সময় ০৮:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫