সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

কামিন্স এবার বোল্ট-মালিঙ্গার রেকর্ডে ভাগ বসালেন

বৃষ্টির কারণে সোমবার সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেছে। এরই সাথে বিদায় নিশ্চিত হয়ে গেছে হায়দরাবাদের।

তবে দলের হতাশার দিনে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। ট্রেন্ট বোল্ট এবং লাসিথ মালিঙ্গার সঙ্গে এখন একই কাতারে অসি পেসার।

পরিত্যক্ত হওয়া ম্যাচে ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৩৩ রানে গুটিয়ে গিয়েছিল দিল্লি। হায়দরাবাদের সুযোগ ছিল, এই ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়ে টিকে থাকার। কিন্তু ভাগ্য সহায় হয়নি।

ম্যাচের প্রথম বলেই দারুণ এক ডেলিভারিতে করুন নায়ারকে উইকেটরক্ষকের ক্যাচ বানান কামিন্স। আইপিএলে এ নিয়ে তৃতীয়বার ম্যাচের প্রথম বলেই উইকেট শিকার করলেন এই পেসার।

তার আগে তিনবার করে এমন কীর্তি আছে ট্রেন্ট বোল্ট আর লাসিথ মালিঙ্গার। এই তিনজনের ওপরে শুধু একটি নাম-মোহাম্মদ শামি। ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি চারবার ভারতীয় এই পেসারের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কামিন্স এবার বোল্ট-মালিঙ্গার রেকর্ডে ভাগ বসালেন

আপডেট সময় ০৪:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫