ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বৈধ করা হচ্ছে সৌদিতে নারী শ্রমিকদের

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অবৈধ নারী শ্রমিকদের বৈধ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার ৬ মে বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, আমি গতকাল সৌদি আরব থেকে এসেছি। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সেখানে একটি কনফারেন্সে প্যানেলে আলোচনায় কথা বলেছি। আমি যখন জানুয়ারিতে সৌদি গিয়েছিলাম, তখন আমাদের কিছু অনুরোধ ছিল সৌদি সরকারের কাছে, সে অনুযায়ী সৌদি এরই মধ্যে কাজ শুরু করেছে। ওখানে যারা অবৈধ বাংলাদেশি নারী শ্রমিক রয়েছেন, সেই নারীদের বৈধ করার কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে। এখন সৌদিতে যারা অবৈধ নারী শ্রমিক রয়েছেন, তারা ইচ্ছা করলে বৈধ হওয়ার কার্যক্রম শুরু করতে পারেন।

তিনি আরও বলেন, আমি সৌদির মন্ত্রীকে আমাদের দেশ থেকে আরও বেশি দক্ষ লোক নেওয়ার অনুরোধ জানিয়েছি। সামনে তাদের বিভিন্ন মেগা প্রজেক্ট আছে, ওয়ার্ল্ডকাপ, এক্সপো রয়েছে। তিনি আমাকে কথা দিয়েছেন, দক্ষ লোক নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এছাড়া যারা আকামা নিয়ে সমস্যায় রয়েছে, তাদের সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছি।
জর্ডানে অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, জর্ডানের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সেখানে অবৈধ নারী শ্রমিককে বৈধ করা হবে। এছাড়া কোনো নারী শ্রমিক যদি বলে, অবৈধভাবে থাকার কোনো সুযোগ নাই, তাদের কোনো প্রকার জরিমানা ছাড়াই বৈধ করা হচ্ছে। কিন্তু এরপর পুলিশ যদি কোনো অবৈধ শ্রমিক খুঁজে পায়, তাহলে কঠিন শাস্তি দেবে।

আরএএস/এমআরএম/এমএস

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈধ করা হচ্ছে সৌদিতে নারী শ্রমিকদের

আপডেট সময় ০২:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫