গতকাল মহান মে দিবস। সারা দেশের ন্যায় রাঙ্গামাটি লংগদুতেও মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।
“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১১ ঘটিকায় লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন উপজেলা জামায়াতের আমির নাছির উদ্দিন ,লংগদু থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,উপজেলা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন।
এদিকে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লংগদু উপজেলা শ্রমিক কল্যাণের ফেডারেশনের উদ্যোগে সকাল দশ ঘটিকা হতে উপজেলা পরিষদ হতে র্যালী ও আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মঞ্জুরুল হক এর সভাপতিত্বে মাহফুজুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দিন সহ শ্রমিক কল্যাণ ফেডারেশন সকল কর্মীবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করেন।
মঞ্জুরুল ইসলাম, লংগদু প্রতিনিধি 



















