ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে? সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গোপালগঞ্জে বদলি সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নানা আয়োজনে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫।

বৃহস্পতিবার (১’লা মে) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সার্কিট হাউসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শভাযাত্রা শেষ হয়। এতে অংশ নেয় বিভিন্ন শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ শ্রমজীবী মানুষ।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের কল্যাণ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থবহ হয় না।’

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পৌর প্রশাসক মো. জুয়েল রানা, সহকারী পরিচালক শ্রম অধিদপ্তর বরিশাল মোহাম্মদ সেলিম মিয়া, জেলা জামায়াতের আমীর অ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান,সদর থানার ওসি: ইমতিয়াজ আহমেদ, শ্রমিক দল সভাপতি জায়েদুর রহমান খান বাবু, গণ অধিকার পরিষদের জেলার সভাপতি নজরুল ইসলাম লিটু প্রমুখ।

বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট স্কয়ারে শ্রমিকেরা আট ঘণ্টা কাজ, ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশের দাবিতে শান্তিপূর্ণ ধর্মঘটে অংশ নেন। সে সময় পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। সেই আত্মত্যাগ বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

আপডেট সময় ০৮:৩৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫