ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে? সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গোপালগঞ্জে বদলি সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

সোনারগাঁয়ে ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী জবরদখল ও মাদক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হন স্থানীয় ব্যবসায়ী ও পরিবেশকরা।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে সোনারগাঁ পরিবেশক সমিতির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পরিবেশক সমিতির সদস্যরা, স্থানীয় ব্যবসায়ীরা এবং ভুক্তভোগী সাধারণ মানুষ।

মানববন্ধনে সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম রাজা বলেন, “আমি দীর্ঘ ২০ বছর ধরে এই সমিতির সভাপতির দায়িত্বে রয়েছি। আজ আমাদের ঘরে বসে গুদামের তালা ভেঙে ডাকাতি হয়, কর্মীদের মারধর করা হয়। আর কোনো অবস্থাতেই আমরা চুপ থাকবো না। যদি আবার এমন ঘটনা ঘটে, আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলবো।”

তিনি অভিযোগ করে বলেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান প্রতিবার আশ্বাস দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। প্রশাসনের এই গড়িমসি ভূমিকার তীব্র প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে।

সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “ছিনতাইকারীরা চাপাতি, ছুরি, পিস্তলসহ অস্ত্র নিয়ে হামলা করে। আমাদের কর্মীদের মারধর করে সবকিছু ছিনিয়ে নেয়। আমরা আতঙ্কের মধ্যে আছি, তাই বাধ্য হয়ে মানববন্ধনে নেমেছি।”

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সোনারগাঁ থানার উদ্দেশ্যে যাত্রা করে এবং থানায় স্মারকলিপি জমা দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আজিজুল হকসহ শতাধিক স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং

সোনারগাঁয়ে ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট সময় ০৮:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫