১মে ২০২৫ বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় শ্রীপুর-গোসিংগা-কাপাসিয়া রোডে চালিত সিএনজি পরিচালনা কমিটির উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি শ্রীপুর রেল গেট থেকে আরম্ভ হয়ে শ্রীপুর চৌরাস্তা ঘুরে এসে শ্রীপুর মডেল থানা গেটের সামনে এসে শেষ হয়।
র্যালিটির পরিচালিত হয় জনাব এবাদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে,সভাপতি শ্রীপুর রেলগেট সিএনজি স্টেন পরিচালনা কমিটি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রীপুর পৌর যুবদল নেতা ও সিএনজি পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মেরাজ মাহমুদ। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল নেতা জনাব মো:নজরুল ইসলাম জুয়েল। উপস্থিত ছিলেন উক্ত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর পৌর যুবদল নেতা জনাব মোঃ কাইয়ুম প্রধান সাদ্দাম। আরো উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর শ্রমিক দলের সংগঠনিক সম্পাদক জনাব মোঃ খোরশেদ আলম এবং ২নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি সহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালি শেষে সমাপনী বক্তব্য প্রদান করেন পৌর যুবদল নেতা জনাব মোঃ মেরাজ মাহমুদ।তিনি বক্তব্য বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদাই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সচেষ্ট রয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য নিবেদিত থাকার নির্দেশ দিয়েছেন।অতএব আমরা সেই লক্ষ্যে কাজ করার জন্য সচেষ্ট রয়েছি।
র্যালিতে আরো অংশগ্রহণ করেছিল সিএনজি চালক শ্রমিকবৃন্দ ও অন্যান্য দিনমজুর ভাই বন্ধুরা।
কবির আকন্দ-শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি 



















