ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে? সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গোপালগঞ্জে বদলি সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

উপজেলা সম্মেলনে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নে ৬টি ওয়ার্ড বিএনপির সম্মেলনে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ মে) ইউনিয়নের কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও মড়হ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এদিন ৪, ৫ ও ৬নং ওয়ার্ড সম্মেলন কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সম্মেলন মড়হ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন চলাকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
আহতদের মধ্যে মামুনুর রশিদ (৪৮), মো. সেলিম (৩৭), ফজলে রাব্বি (১৮) ও হুমায়ুন কবির বাবলুকে (৪০) মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সংঘর্ষের ঘটনায় ৪, ৫, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সম্মেলন স্থগিত করা হয়েছে। অপরদিকে ৬নং ওয়ার্ডে সভাপতি পদে আজাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে ইয়াছিন আলী নির্বাচিত হয়েছেন।
ঘটনায় আহত বিএনপি নেতারা বলেন, উৎসমুখর পরিবেশে সম্মেলন চলাকালে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবুল খায়েরের নেতৃত্বে হামলা চালানো হয়। আমরা আবুল খায়েরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করার দাবি জানাচ্ছি।
উপজেলা বিএনপি নেতা ও সম্মেলনের সমন্বয় টিমের সদস্য ইউসুফ ভূঁইয়া বলেন, আমাদের নেতা তারেক রহমানের সর্বত্র গণতন্ত্র ও ভোটের সংস্কৃতি পুনরুদ্ধারে দলীয় সম্মেলনের নির্দেশনা দিয়েছেন। নির্দেশ অনুযায়ী লক্ষণপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে হামলার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আগামী দিনে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম শওকত হোসেন শিহাব, যুগ্ম-আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চুসহ বিএনপির নেতারা।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে কালবেলাকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং

উপজেলা সম্মেলনে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় ০৭:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫