ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে? সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গোপালগঞ্জে বদলি সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

বিমানবন্দরে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

জেলা প্রতিনিধি বরিশাল
যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় গ্রেফতার হয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা।
বুধবার (৩০ এপ্রিল) রাত আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়।
এরপর বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশনে জানিয়ে আগেই তথ্য দেওয়া ছিল। তাকে উপজেলার চাখারের এক বিএনপি নেতার করা চাঁদাবাজি মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগ নেতা মাওলাদ হোসেন সানার গ্রেফতারের খবরে তার ফাঁসির দাবিতে বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়ায় বিএনপি ও যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন।

মাওলাদ হোসেন সানা বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন।

এর আগে তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন। গত বছরের ৫ জুন বানারীপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকের কাছে হেরে যান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং

বিমানবন্দরে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

আপডেট সময় ০৬:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫