ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে? সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গোপালগঞ্জে বদলি সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

নওগাঁয় ইউপি চেয়ারম্যানকে পুলিশে দিলো ছাত্রদল 

নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা। সৈয়দ মুজিব পাঁড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পাঁড়ইল গ্রামের মৃত আজাদ আলীর ছেলে।

জানা গেছে, উপজেলা পরিষদে কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে মোটরসাইকেলে উঠলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেনসহ আরও ৫-৬ জন ছাত্রদল নেতা-কর্মী তাঁকে থামান। সেখান থেকে থানায় নিয়ে যান তাঁরা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যানকে গত বছরের ১১ নভেম্বরের একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য

নওগাঁয় ইউপি চেয়ারম্যানকে পুলিশে দিলো ছাত্রদল 

আপডেট সময় ০১:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫