ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে খাবার দেওয়াকে কেন্দ্র করে সরকারি কর্মচারি আহত

লক্ষ্মীপুরে অসহায় ব্যক্তিকে খাবার দেওয়াকে কেন্দ্র করে মো. বাবুল নামের এক সরকারি কর্মচারী ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মারধরের একপর্যায়ে বাবুলকে ছুরিকাঘাত করা হয়।
গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই দম্পতিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রাতেই বাবুলের স্ত্রী রুবি আক্তার বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও চারজনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন জুয়েল হোসেন, মো. শান্ত, মো. রাকিব ও মো. রাসেল। এরমধ্যে জুয়েল ও শান্ত উত্তর বাঞ্চানগর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
আহত বাবুল লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের (এমএলএসএস) অফিস সহকারী ও উত্তর বাঞ্চানগর ছেরাগ আলী জমাদার বাড়ির মো. শাহাবুদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাবুল এবং অভিযুক্ত জুয়েল ও শান্ত সম্পর্কে প্রতিবেশী। জুয়েল-শান্ত তাদের বাবা ইসমাইলকে খাবার দেন না। প্রায়ই তারা তাকে মারধর করেন। ইসমাইল প্রায়ই বাবুলের বাড়িতে গিয়ে খুঁটিনাটি কাজ করে দেন এবং খাবার খান। এতে বিভিন্ন সময় বাবুলকে শান্ত ও জুয়েল মারধরের হুমকি দেন। এর জের ধরেই ঘটনার সময় বাবুল বাড়ির সামনের চায়ের দোকানে গেলে পরিকল্পিতভাবে তারা হামলা চালান।
চিৎকার শুনে স্বামীকে বাঁচাতে গেলে রুবিকেও তারা মারধর করেন। একপর্যায়ে তারা বাবুলের কপালসহ শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তার শরীরে রক্তাক্ত জখম হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে খাবার দেওয়াকে কেন্দ্র করে সরকারি কর্মচারি আহত

আপডেট সময় ১০:৪৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫