ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে নাইট গার্ডের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০নং জাবোরহাট ইউনিয়ন গ্রামীন ব্যাংক শাখার নাইট গার্ড আলামিন (৩৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার একটি লিখিত অপমৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামীণ ব্যাংক শাখার অফিস কক্ষের সিলিং ফ্যানের সাথে কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত নাইট গার্ড ঐ ইউনিয়নের হাজীপাডা গ্রামের মোড়লপাড়া এলাকার আবু বক্করের ছেলে। ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানান ঐ নাইট গার্ড রাতে ডিউটি করে দিনে বাড়ি যায়। আজ বাড়ি না যাওয়ায় তার স্ত্রী খোঁজ খবর নিতে আসে কর্মরত গ্রামীণ ব্যাংক অফিসে। অনেক ডাকাডাকির পরেও কোন সারা না পেয়ে জানালার ফাঁক দিয়ে তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাসের লোকজন এগিয়ে আসে। এ ঘটনায় পলিশ তদন্ত করছে বলে জানান থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে নাইট গার্ডের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:২৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫