আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর এমন বাণিজ্য মেলার উদ্বেগ গ্রহণ করেছে ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সার্বিক ব্যবস্থাপনায় থাকছে, বাংলাদেশ বেনারশী মসলিন এন্ড জামদানী সোসাইটি। আগামী পহেলা মে উদ্বোধন হতে যাচ্ছে ১ মাস ব্যাপী এই দেশ বিদেশ থেকে আসা নানা আয়োজনে ভরা বিশাল চমক নিয়ে এই বাণিজ্য মেলাটি। বিশাল এই মেলাটির স্থান পাচ্ছে জেলা শহরের প্রাণকেন্দ্র পুরাতন স্টেডিয়ামে। ইতিমধ্যেই, বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে দোয়ার মাধ্যমে এ মেলার নির্মাণ কাজের উদ্বোধন করে আয়োজকরা। এসময় মেলার নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: খাইরুল ইসলাম প্রোঃ মেসার্স দুলহা এন্টারপ্রাইজ পরিচালক,দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ বেনারশী মসলিন এন্ড জামদানী সোসাইটি সভাপতি, এম এ মঈন খান বাবলু, চেম্বারের সাবেক সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, চেম্বারের ডাইরেক্টর শুকুরুদ্দীন, শহিদুল ইসলাম শহিদ, এম কোশাইশী মিলু, সদস্য শামীম আলীসহ অন্যান্যরা।
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্য মেলার উদ্বেগ নিলো চেম্বার, নির্মাণ কাজের উদ্বোধন
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: - আপডেট সময় ০৯:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- ৬৮৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























