:১৫ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ড লিচুবাগান এক বাড়িতে ২৩ টি ঘর আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার কাজে শরিক ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের সেচ্ছাসেবক টিম।রাত নয়টায় সরাসরি পরিদর্শনে আসেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের গাজীপুর জেলার সংগ্রামী সভাপতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম এবং সহ-সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সহ উপজেলা সহ-সভাপতি মোঃ রুহুল আমিন আনসারী উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ ফকির উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা অর্থ সম্পাদক মোহাম্মদ তুহিন খান পৌর শ্রমিক নেতা মোঃ সাইদুর রহমান শ্রমিক নেতা মোঃ মফিজুল ইসলাম সহ উপজেলা নেতৃবৃন্দ। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলার সংগ্রামী সভাপতি ক্ষয়ক্ষতি তদন্তের জন্য ইসলামী শ্রমিক আন্দোলন গাজীপুর জেলার সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনকে প্রধান করে একটি ১০ সদস্যের কমিটি করেন। তাদের প্রতিবেদনে প্রায় ৬০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তা উঠে আসে। এমতবস্থায় তাদের সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার জন্য গাজীপুর জেলার শ্রমিক আন্দোলনের সংগ্রামী সভাপতি আহ্বান করেন।
সংবাদ শিরোনাম ::
অগ্নিকাণ্ড পরিদর্শনে ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ
-
কবির আকন্দ-শ্রীপুর প্রতিনিধি - আপডেট সময় ০৯:০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- ৭৪৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























