ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাশারের স্বপ্নের সড়ক , এক গ্রামবাসীর অবিচল লড়াইয়ের গল্প

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের প্রত্যন্ত ফতেপুর গ্রামে জন্ম নেওয়া বাশার জীবিকার তাগিদে ঢাকায় চাকরি করেন। কিন্তু তার মন পড়ে থাকে গ্রামের মাটিতে। শৈশব-কৈশোর কেটেছে কাঁদা-মাখা পায়ে হাঁটতে হাঁটতেই। বিশেষ করে বর্ষাকালে দুই কিলোমিটার কাঁচা রাস্তা পাড়ি দিতে হতো হাঁটু কাদাঁ মাড়িয়ে। কৃষিপণ্যের বাজারজাতকরণে দুর্ভোগ পোহাতে হতো গ্রামবাসীকে, যার ফলে প্রান্তিক কৃষকরা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতেন।
এই কষ্ট দূর করার স্বপ্ন দেখতেন বাশার। ঢাকায় বসেও একাধিকবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে তিনি চেষ্টা করেছেন সরকারি প্রকল্পের মাধ্যমে রাস্তাটি পাকাকরণে উদ্যোগ নিতে। তার এ উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ রেজওয়ানউল হক। তাঁর সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (LGED) একটি প্রকল্পের আওতায় রাস্তা পাকাকরণের আবেদন গৃহীত হয়।
তবে প্রাথমিক অনুমোদন মিললেও, নানা অজুহাতে ও অদৃশ্য প্রভাবের কারণে প্রকল্পটি বারবার বাধাগ্রস্ত হতে থাকে। তবুও থেমে থাকেননি বাশার। অক্লান্ত পরিশ্রম করে বারবার গেছেন দপ্তরে দপ্তরে, তদবির করেছেন নানাজনের কাছে, অবশেষে ফল এসেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ সম্পন্ন হয়েছে। গ্রামের মানুষ এখন স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন এবং কৃষিপণ্য পরিবহনেও এসেছে স্বস্তি।
গত ১৭ এপ্রিল, বাশারের আমন্ত্রণে গ্রামে পরিদর্শনে আসেন জনাব মোহাম্মদ রেজওয়ানউল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ নুরুল্লাহ, কবি সাহানারা বেগমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তারাকান্দা উপজেলা প্রকৌশলী জনাব জুবায়ের এবং গ্রামের অনেক মানুষ।
গ্রামবাসী তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাস্তার বাকি কাঁচা অংশটুকু দ্রুত পাকাকরণের দাবি জানান।
বাশার বলেন, “এই রাস্তাটি হওয়ার ফলে আমরা গ্রামবাসী খুবই উপকৃত হয়েছি। বাকিটুকু পাকা হলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমি কৃতজ্ঞতা জানাই সকল কর্মকর্তা ও ব্যক্তিদের প্রতি, বিশেষভাবে রেজওয়ানউল হক স্যার, প্রকৌশলী নুরুল্লাহ স্যার, মুজ্জাকা স্যার, নজরুল স্যার এবং প্রকল্পের প্রকৌশলী শফিক স্যারের প্রতি, যাঁদের সহযোগিতা ছাড়া এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হতো না।”
এই উদ্যোগ প্রমাণ করে—একজন সাধারণ মানুষের নিষ্ঠা, সাহস এবং অবিচল চেষ্টাই পারে একটি পুরো গ্রামের ভাগ্য পরিবর্তন করতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাশারের স্বপ্নের সড়ক , এক গ্রামবাসীর অবিচল লড়াইয়ের গল্প

আপডেট সময় ০৮:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫