বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর জেলার জকসিন বাজারের মেসার্স আরিফ স্টোরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সিটি গ্রুপের তীর মার্কা ফাইজাম চালের বস্তা নকল করে বাজারজাত করায় যৌথ বাহিনী ডিলার নাজমুলকে আটক করে৷ অভিযান চলাকালে বাজারে বিভিন্ন দোকানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রায় তিনশ’ বস্তা চাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদ আলম রানা। তিঁনি বলেন, এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যাতে করে জনগণ নিরাপদ ও মানসম্মত পণ্য ক্রয় করতে পারে।
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুর যৌথ বাহিনীর ভেজাল বিরোধী অভিযান
-
নিজস্ব প্রতিবেদক : - আপডেট সময় ০৮:০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- ৬৬৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























