ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা? ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং

তিন বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস

দেশের তিন বিভাগের গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে আজ। দেশের দক্ষিণাঞ্চলের তিন বিভাগ বরিশাল, খুলনা ও চট্টগ্রামে গুড়িগুড়ি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আজ এবং মঙ্গলবার দেশের তাপমাত্রা সামান্য বাড়তির দিকে থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। 

সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ এবং আগামীকাল তাপমাত্রা বাড়তির দিকে থাকবে। সাগরে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করায় দেশের দক্ষিণের তিন বিভাগে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভবনা রয়েছে। আজ দুপুরের দিকে বরিশাল, খুলনা ও চট্টগ্রামে বৃষ্টি হবে। বৃষ্টির ফলে এসব অঞ্চলে দু-একদিন শীত সামান্য বাড়বে। এরপর আবারও সামান্য তাপমাত্রা বাড়বে।

তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ওমর ফারুক জানান, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বশেষ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলাতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা?

তিন বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস

আপডেট সময় ০৬:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২