ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা? ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ

মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

রাজধানীর মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত বদরুল আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

বদরুল আলমকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী মেহেদী হাসান ঢাকা পোস্টকে বলেন, গতকাল (রোববার) সন্ধ্যা ৭টার দিকে মহাখালী রেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন বদরুল। পরে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টায় মারা যান তিনি।

নিহত বদরুল আলমের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামে। তিনি ওই এলাকার আব্দুর সবুরের ছেলে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, গতকাল (রোববার) সন্ধ্যায় মহাখালী ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায় সে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে। বিষয়টির রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

আপডেট সময় ১১:৫৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২