ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

রোজাদারদের মাঝে মাদানী মজলিস বাংলাদেশের পক্ষ থেকে ইফতার বিতরণ

রাজধানীর ব্যস্ততম এলাকা মধ্য বাড্ডায় যানজটের মাঝে আটকে পড়া রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে মাদানী মজলিস বাংলাদেশ এর স্বেচ্ছাসেবক দ্বীনি ভাইয়েরা। তৃতীয় দিনের মত রামপুরা ডি.আইটি রোডেও অনুরূপ ইফতার বিতরণ করে তারা। রোজাদার পুরুষ মহিলা, কর্মজীবী, চাকরিজীবী, মধ্যবিত্ত গরিব-দুঃখী রিক্সাওয়ালা, ট্রাফিক পুলিশ এবং জনগণের সেবায় নিয়োজিত ডিউটিরত পুলিশসহ সব ধরনের লোকদের মাঝে ইফতার বিতরণের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। মাদানী মজলিস বাংলাদেশের ব্যতিক্রম ধর্মী এই উদ্যোগ অত্যন্ত সাগ্রহে রোজাদাররা গ্রহণ করেন। অনাকাঙ্ক্ষিতভাবে বিশেষ সময়ে এক ফোঁটা পানি পাওয়াও অত্যন্ত আনন্দের বিষয়। তাছাড়া ইফতারের আমল তো আছেই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে,তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। মাদানী মজলিস বাংলাদেশের মোবারক এই উদ্যোগকে আমরাও গ্রহণ করতে পারি। উক্ত সংগঠনের সভাপতি শায়খ মুফতি হাফীজুদ্দীন দা.বা. এর নির্দেশনায় ইফতার বিতরণ কার্যক্রমে শরীক ছিলেন, বাড্ডা মিফতাহুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবুল হাসান এবং অত্র মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী আব্দুল মজিদ। এছাড়াও ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন মুফতী দেলোয়ার হুসাইন সিরাজী, মুফতী জামীল ইকবাল , মুফতী নাজমুল হাসান, মুফতী আব্দুল্লাহ ইউসুফ, মুফতী রমযান রাব্বানী,মুফতী যায়েদ আব্দুল্লাহ এবং খুদে স্বেচ্ছাসেবক হাফেজ মিকদাদ বিন হাফীজুদ্দীন সহ অন্যান্য কর্মীবৃন্দ। মানবসেবা ও দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোই মাদানী মজলিস বাংলাদেশের মূল্য লক্ষ্য। পাশাপাশি মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়া ও দ্বীনি বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেওয়াও তাদের অভিপ্রায়। কালান্তরে সেবামূলক অরাজনৈতিক এই সংগঠন আমাদের আস্থার পাত্র হতে পারে। আল্লাহ তায়ালা এর সকল দ্বীনি ও সামাজিক উদ্যোগকে কবুল করুন। আমীন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

রোজাদারদের মাঝে মাদানী মজলিস বাংলাদেশের পক্ষ থেকে ইফতার বিতরণ

আপডেট সময় ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫