ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

যশোরে শিক্ষা কর্মকর্তার বাড়ি চাঁদার দাবিতে ৮ ঘন্টা জিম্মি, অপর বাড়িতে সন্ত্রাসী তান্ডব

যশোর পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের কাজীপাড়া মানিকতলা মসজিদ গলির এক বাসা বাড়িতে ১২ লাখ টাকা চাঁদার দাবিতে আট ঘন্টা জিম্মি এবং পার্শবর্তী অপর একটি বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ মার্চ) সেহরির পর ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত জনৈক জাকির হোসেন (৩৮) এর বাসাবাড়িতে ভাড়াটিয়া মাহামুদুল হাসান শাহীন (৩৬) ও তার পরিবারকে জিম্মি করে একই এলাকার মাদকসেবি ও কুখ্যাত সন্ত্রাসীরা। এরপর বাড়ির মালিক জাকির হোসেনের বসবাসরত পার্শবর্তী বাড়িতে হামলা করে ওই সন্ত্রাসীরা।

ভুক্তভোগী জাকির হোসেন যশোরের চৌগাছা উপজেলায় সহ শিক্ষা অফিসার। ওই এলাকায় পাশাপাশি দুটি বসতবাড়ির মালিক তিনি। এ ছাড়া তার বসতবাড়ির এলাকায় আরও কয়েকটি টিনসেডের বাড়িতে ভাড়াটিয়ারা বসবাস করেন।

ভুক্তভোগী জাকির হোসেন অভিযোগ করে জানান, শনিবার সেহরির পর থেকে তার ভাড়াটিয়ার বাসায় শাহীনের পরিবারকে জিম্মি করে ওই এলাকার মাদকসেবী ও কুখ্যাত সন্ত্রাসী সজল ইসলাম বাবু (৩২) ও আসানুর (২৭)। তাদের পরিবারকে এমনভাবে জিম্মি করা হয় যাতে আমরা আশেপাশের লোকজন টের না পাই। এবং তাদের কাছে বিনা কারণে ১২ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে বেলা ১টার দিকে ওই বাড়ির মেইন গেট তালাবদ্ধ করে জাকির হোসেনের নিজস্ব বাসভবনের গেটে এসে উক্ত সন্ত্রাসীরা রাম-দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তালা ভেঙে ভেতর ঢোকার চেষ্টা করে।

তিনি আরও জানান, ওই বাড়ির মূল ফটকে তালাবদ্ধ করা ছিল বলে সন্ত্রাসীরা ভেতরে প্রবেশ করতে পারেনি, তবে তালা ভাঙতে পারলে আমার পরিবারের স্ত্রী, বোন ও মাসহ সকলকে কুপিয়ে জখম করতো।

জাকির হোসেন ও এলাকাবাসীরা জানান, সন্ত্রাসী সজল ইসলাম বাবু এবং আফসার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। তারা গোটা এলাকায় আধিপাত্য বিস্তার করছিল। বিভিন্ন সময়ে এই এলাকার অনেক ভাড়াটিয়া বাসিন্দাদের নিকট থেকে ৫০০ থেকে দশ হাজার টাকা পর্যন্ত চাঁদা তুলেছে। চাঁদা না দিলে অস্ত্রের ভয়ভীতি দেখায়। এছাড়া এলাকার মধ্যে প্রকাশ্যে ইয়াবা ও গাজা, ফেনসিডিল সেবন করে থাকেন। ঘটনার পর পরই পুলিশ আসার খবরে গা-ঢাকা দেয় অভিযুক্তরা।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পায়েল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি টিম নিয়ে উপস্থিত হয়েছি। দুটি পরিবার সুরক্ষিত আছে। আসামিদের তথ্য সংগ্রহ করা হয়েছে। তারা পলাতক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

যশোরে শিক্ষা কর্মকর্তার বাড়ি চাঁদার দাবিতে ৮ ঘন্টা জিম্মি, অপর বাড়িতে সন্ত্রাসী তান্ডব

আপডেট সময় ১১:৩৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫