ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন ত্বকের চুলকানি দূর করবে যেসব ঘরোয়া উপায় থাইল্যান্ডের বারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের জুয়ার নেশা মেটাতে একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন চীনা নারী বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চের তারকা সঞ্জয় এবার মাতাবেন ঢাকা উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর বরটিয়ায় হাড়িয়া কামারপাড়া যাওয়ার রাস্তা বেহাল, দুর্ভোগে জনসাধারণ

ভেড়ামারায় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে অবৈধ ৫টি ইটভাটাকে বন্ধ এবং ২টি ইটভাটাকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এবং তার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতের একটি বিশেষ টিম। এসময়  দুটি ইট ভাটাকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ৫ মার্চ সকাল ১১টা থেকে এই অভিযান চালু হয়ে বিকেল পর্যন্ত চলমান থাকে।অভিযানে সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন,ভেড়ামারা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অংশগ্রহণ করে।

মহামান্য সুপ্রিম কোর্টের  হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর প্রেক্ষিতে ২৯ জানুয়ারি ২০২৫ এর প্রদত্ত আদেশ ও ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের আদেশ অনুযায়ী উপজেলা প্রশাসন  বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান চালায়।

অভিযানে মোট ৫টি অবৈধ ভাটাকে ইট উৎপাদন বন্ধ করে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং সিলগালা করে সেগুলোর প্রধান ফটকে লাল নিশানাসহ বন্ধের ব্যানার টানানো হয়। বন্ধ ভাটাগুলি হলো- কেএমবি ব্রিকস, এএন্ডএইচ ব্রিকস, এনএসবি ব্রিকস, এএমবি ব্রিকস ও এজিএম ব্রিকস।এছাড়া মান্নান মন্ডলের ব্রিকসকে ১ লাখ টাকা এবং আইএমআর ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, ভেড়ামারায় মোট ৪৪টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৩০টি ভাটার কার্যক্রম হাইকোর্টের রিট পিটিশনের আওতায় রয়েছে। বাকি ১৪টি রিপিটিশনের আওতায় নেই।এর মধ্যে ৩টি ভাটার লাইসেন্স রয়েছে, তবে ১১টি ভাটার কোনো কাগজপত্র নেই। ইতিমধ্যে অবৈধ ৫টি ভাটা বন্ধ করা হয়েছে। বাকি ৯টিও বন্ধ করা হবে।  অভিযান চলমান থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে

ভেড়ামারায় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

আপডেট সময় ১১:১৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫