জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রমজান মাসে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে ০৯ মার্চ থেকে অনলাইন ক্লাস শুরু হবে। একই সঙ্গে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলোও যথাসময়ে সশরীরে অনুষ্ঠিত হবে।
বুধবার, (০৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক জানান, রমজান মাসে শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সচল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য যথাসময়ে সশরীরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, “নিয়মিত বাস পরিষেবাও চালু থাকবে যেন শিক্ষার্থীরা সহজে ক্যাম্পাসে আসতে পারে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন শিক্ষার্থী বান্ধব কার্যক্রম কে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়েম বলেন, রমজান মাসে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত টানা ক্লাস করা আসলেই ক্লান্তিকর। এছাড়াও যে সকল শিক্ষার্থী দূর দূরান্ত থেকে বাসে করে ক্যাম্পাসে আসে তাদের জন্য রোজা রাখাটা কষ্টসাধ্য হয়। অনলাইনে ক্লাস হলে আমরা খুব সহজে এবং স্বাচ্ছন্দে ক্লাশ করতে পারব।
জবি প্রতিনিধি: 





















