সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে পোদ্দার বাড়ীতে ডাকাতি! সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামান ও স্ত্রীর বিলাসবহুল ৩ সম্পদের মালিকানা বদল নিয়ে প্রশ্ন গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে কমিশন আদায় ও হয়রানির অভিযোগ দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীমের পদোন্নতি ঘিরে বিতর্ক শুধু রংপুর কেন্দ্রীয় কারাগারের কারাক্যান্টিন থেকেই প্রতি মাসে ৫ লাখ টাকা গুনে গুনে নেন ডিআইজি মোঃ কামাল ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রঞ্জিত দে’র বিরুদ্ধে পানামা পেপারসে নাম, ১২১ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার “ড্রাই আনারস” এর চমক! কৃষি শিল্পে নতুন বিপ্লব

ঢাকা সাভারে শেখ হাসিনাসহ ১৬৮ জনের নামে হত্যা মামলা

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আল আমিন (২১) নামে এক যুবক নিহতের ঘটনায় ভারতে পালানো স্বৈরশাসক শেখ হাসিনাসহ ১৬৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
নিহত আল আমিনের বন্ধু পরিচয়ে সাভারের বক্তারপুরের বাসিন্দা হারুন হোসেন সোমবার সাভার মডেল থানায় এই মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে দাঙ্গা, হাঙ্গামা, মারধর, গুলিবর্ষণ করে হত্যা, হত্যার হুকুম ও প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আল আমিন কুমিল্লার বরুড়া উপজেলার দৌলতপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেল ৩টার দিকে সাভারের রেডিও কলোনী শ্যামলী বাস কাউন্টারের সামনে গুলিবিদ্ধ হন আল আমিন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ কুমিল্লা জেলাধীন বরুড়া থানা অন্তর্গত দৌলতপুরে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।
মামলার এজারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তার একান্ত সহকারী রাজু আহম্মেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর, শ্যালক মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার পৌরসভার সাবেক মেয়র ও সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, তার ছেলে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, মেহেদী হাসান তুষার, সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে পোদ্দার বাড়ীতে ডাকাতি!

ঢাকা সাভারে শেখ হাসিনাসহ ১৬৮ জনের নামে হত্যা মামলা

আপডেট সময় ০৭:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫