ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখভাগ যেন ময়লার ভাগাড়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের দৃশ্য দেখলে মনে হয়, এটি যেন একটি ময়লার ভাগাড়। রাস্তার বেহাল দশা, জমে থাকা পানির দুর্গন্ধ, আর অপরিচ্ছন্ন পরিবেশের কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের সামনে থাকা রাস্তাটির পাশে নেই কোনো ফুটপাত, ফলে পথচারীদের চলাচল অত্যন্ত দুর্ভোগপূর্ণ। সেই সঙ্গে, পানি নিষ্কাশনের জন্য কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। সেই পানিতে ময়লা-আবর্জনার স্তূপ জমে গিয়ে রাস্তার পরিবেশ আরও দূষিত হয়ে উঠছে। দুর্গন্ধযুক্ত এই স্থির পানিতে এডিস মশাসহ বিভিন্ন রোগজীবাণু জন্ম নিচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চাইলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী হালিমা খাতুন কেয়া বলেন, “এমন অস্বাস্থ্যকর পরিবেশ আমাদের জন্য হুমকিস্বরূপ। এটি রোধ করা আমাদের সকলের দায়িত্ব। একটি বিশ্ববিদ্যালয়ের সামনে এমন পরিবেশ কখনোই কাম্য নয়। তাই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি এই সমস্যার দ্রুত প্রতিকার চাই।”

রসায়ন বিভাগের শিক্ষার্থী মোস্তফা রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা সবসময় জলাবদ্ধ থাকে, যা আশপাশের পরিবেশ দূষিত করছে। এই জমে থাকা পানিতে মশা-মাছিসহ বিভিন্ন ক্ষতিকর জীবাণুর বিস্তার হচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।”

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সামনে এমন অস্বাস্থ্যকর পরিবেশ বাংলাদেশে বিরল। আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানালেও তারা কর্ণপাত করেনি। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনা ও অদক্ষতার পরিচয় বহন করে। সড়ক বিভাগও সমানভাবে দায়ী, কারণ তারা শিক্ষার্থীদের সুস্থ পরিবেশ নিশ্চিতে কোনো ভূমিকা রাখছে না।”

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে কি না, তা এখন দেখার বিষয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখভাগ যেন ময়লার ভাগাড়

আপডেট সময় ১২:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫