ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

বাবাকে নিয়ে তর্ক, কাঁদলেন সাজিদ

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৬’র নতুন পর্বে আবারও নাটকীয় মোড়। সাজিদ খানের সঙ্গে এবার তর্কে জড়ালেন অর্চনা গৌতম। নিজেদের মধ্যে ঝামেলা করতে করতে বাবা-মাকেও টেনে আনলেন দুই প্রতিযোগী। অর্চনা যখন সাজিদের বাবার নাম নেন, সাজিদও ধৈর্য হারান। শোয়ের সঞ্চালক সালমান খানকে ডাকতে চান। স্বীকারোক্তি না মিললে খাবারও মুখে তুলবেন না বলে জানান তিনি।

এরপর সাজিদ কাঁদতে শুরু করেন। বাবার কথা বলতে থাকেন। ভাগ করে নেন যন্ত্রণার অতীত। তার কথায়, ‘বাবা যখন চলে গিয়েছিল, আমার ১৪ বছর বয়স। আত্মীয়দের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সাহায্য চেয়েছি, কিন্তু আমায় ফিরিয়ে দেওয়া হয়েছে। চাকরকে দিয়ে বলে পাঠিয়েছে, তারা বাড়ি নেই। আমি চলে এসেছি কাঁদতে কাঁদতে, কী করব বুঝতে পারছিলাম না। আমার মামার বাড়ির আত্মীয়রা সাহায্য করেছিল। তাতেই শেষ বিদায় দিতে পেরেছিলাম বাবাকে।’

সাজিদ জানান, সেলিম খান এসে হাতে কিছু টাকা দিয়ে গিয়েছিলেন। তাই দিয়ে দু’মাস খাবার কেনেন আর বিদ্যুতের বিল মেটান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

বাবাকে নিয়ে তর্ক, কাঁদলেন সাজিদ

আপডেট সময় ০৫:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২