ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেহেরপুরে ভোটকেন্দ্র সংস্কারে দুর্নীতি-অনিয়মের অভিযোগ মেহেরপুর খাদ্য গুদামে বোরো সংগ্রহে অনিয়ম, ওসিএলএসডি মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ গাইবান্ধায় হাসপাতালের ঠিকাদারের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কৃষি ব্যাংকে দুর্নীতির তদন্তে গাফিলতির অভিযোগ লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুর্নীতির অভিযোগ সোনার বাংলা ইন্স্যুরেন্সে ৯.০৭ কোটি টাকার নিরীক্ষা-অসঙ্গতি কাজ না করেই ৬ কোটি টাকা উত্তোলনের অভিযোগ, প্রকৌশলী সাইফুজ্জামানের বিরুদ্ধে বিতর্কিত অজিতকে সিইও নিয়োগের উদ্যোগে বিতর্কে যমুনা লাইফ! ডিসি আলমগীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বরখাস্তের পরও ডাবল প্রমোশন নিয়ে বিতর্ক দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত, তবুও ঢাকা মেট্রো জোনে বহাল আলিফ

চাঁদপুরে বাসা থেকে স্বামী- স্ত্রীর মরদেহ উদ্ধার করলো পুলিশ

চাঁদপুর শহরের প্রতাপসাহা রোড এলাকার শাহজাহান ভিলার দ্বিতীয় তলার এক ঘর থেকেই স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনের এই মৃত্যুর কারন রহস্যজনক এবং দ্রুতই এ রহস্য উদঘাটনের আশ্বাস পুলিশের।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে ফ্লাটবাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এরমধ্যে স্বামী ছিলো ফ্যানের সাথে রশি বাঁধা অবস্থায় ঝুলন্ত এবং স্ত্রী ছিলো মেঝেতে পড়া অবস্থায়। এটি ডাকাতি করতে গিয়ে পরিকল্পিত হত্যা নাকি পরকিয়ার বলি বা অন্যকিছু সে কারন অনুসন্ধানে খবর পাওয়া মাত্রই ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা।

চাঁদপুর সদর মডেল থানার এস আই কালাম জানায়, মৃত ওই স্ত্রীর নাম শিউলি আক্তার এবং তিনি ২ সন্তানের জননী। তিনি শহরের ওয়ারল্যাস বাজারের আবু তাহেরের মেয়ে। প্রতাপসাহা রোডে তিনি তার প্রবাসী স্বামী ওয়ারল্যাস বাজার এলাকার ছেলে ইউসুফ মৃধাকে ফাঁকি দিয়ে মোঃ সবুজ নামে অপর যুবকের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে ২য় বিয়ে করে থাকতে শুরু করেন। আর এর পরই এই ঘটনা।

নিহত শিউলি আক্তারের মা খুরশিদা বেগম বলেন,দুটি ছেলে সন্তান হওয়ার পর শিউলি আক্তার আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ঢাকা সাইনবোর্ড ওয়েস্টটেন্ড হেলথ ফার্মা ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি নেয়। সে সময় তার সাথে একই কোম্পানিতে চাকরি করা মোঃ সবুজের সাথে পরিচয় হলে সখ্যতা গড়ে উঠে। এক সময় প্রবাসী স্বামীকে ছেড়ে গোপনে সবুজকে দ্বিতীয় বিয়ে করে শিউলি। এর পরে তারা দুজন চাকরি ছেড়ে চাঁদপুর চলে এসে আলাদাভাবে বাসা ভাড়া নেয়। শিউলি আমাদের কাছে ছিলো। পরে সোমবার ১২ টায় দ্বিতীয় স্বামী সবুজ ফোন করে শিউলিকে প্রতাপসাহা রোড শাহজাহানের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া বাসায় ডেকে আনে। শিউলির ফোন বন্ধ পাওয়ায় মঙ্গলবার দুপুরে আমি নাতি রাফিকে সাথে নিয়ে প্রতাপসাহা রোডের বাসায় এসে দরজা বন্ধ দেখতে পাই। ঘটনাটি পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ এসে ভিতরে প্রবেশ করে ওদের স্বামী স্ত্রী দুজনের মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, স্বামী স্ত্রীর দুজনের মৃতদেহ ফ্লাট বাসা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পুরুষকে রশিতে ঝুলন্ত অবস্থায় ও মহিলাটিকে ফ্লোরে পড়া অবস্থায় পেয়েছি। আমরা বাড়ির মালিক শাহজাহান ও নিহত শিউলি আক্তারের মা খুরশিদা বেগমকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি। তবে জেনেছি নিহত দুজনেই পূর্বে বিয়ে করেছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে। আমরা ময়নাতদন্তের জন্য স্বামী-স্ত্রীর দেহ মর্গে প্রেরণ করেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে ভোটকেন্দ্র সংস্কারে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

চাঁদপুরে বাসা থেকে স্বামী- স্ত্রীর মরদেহ উদ্ধার করলো পুলিশ

আপডেট সময় ০৬:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫