সংবাদ শিরোনাম ::
আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ছে, আরও ২০০ ক্রীড়াবিদ পাবেন ভাতা বিশ্বজুড়ে সাড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজাখোর! উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে গ্রেপ্তারের আবেদন

আমদানি-রপ্তানি লাইসেন্স প্রতি বছর নবায়ন করতে হবে না

আমদানি-রপ্তানি লাইসেন্স রেজিস্ট্রেশন ও নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে প্রতি বছর নবায়ন করতে হবে না আমদানি-রপ্তানি লাইসেন্স।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে বিদ্যমান লাইসেন্স রেজিস্ট্রেশনগুলোর নবায়নের মেয়াদ বাড়ানো সংক্রান্ত সভার সিদ্ধান্ত নিম্নোক্তভাবে কার্যকর করা হলো-

আমদানি ও রপ্তানিকারকদের বিদ্যমান ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) ও এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের (ইআরসি) মেয়াদ এক বছরের পরিবর্তে পাঁচ বছর পর্যন্ত নির্ধারণ করা হল।

আবেদনকারী এক থেকে ৫ বছর পর্যন্ত যেকোনো মেয়াদি আইআরসি ও ইআরসি সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন।

এছাড়া আইআরসি ও ইআরসি সার্টিফিকেট ইস্যুর তারিখ থেকে মেয়াদ গণনা শুরু হবে। আইআরসি ও ইআরসি সার্টিফিকেট গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মেয়াদ অনুযায়ী ফি দিতে হবে বলেও পরিপত্রে জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ

আমদানি-রপ্তানি লাইসেন্স প্রতি বছর নবায়ন করতে হবে না

আপডেট সময় ০৩:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২