ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কমিটি গঠন আহ্বায়ক পিন্টু সচিব নুরুল আমিন ফরেস্ট রেঞ্জার পদোন্নতি ঠেকানোর ইস্যুতে মামলা বাণিজ্যের অভিযোগ এক ধাক্কায় বাতিল ৮৮ লাখ সিম, কমছে মোবাইল গ্রাহক গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত পরিদর্শক মুরাদ আলীর বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির পাহাড় ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি শুরু শ্রীপুরে নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার সিণ্ডিকেটের লুটপাট প্রথম ১০ ম্যাচ জিতেও কি রোনালদোর আরেকটি ট্রফিহীন মৌসুম? ৭০ টাকার চারা কেনা হয়েছে ৩৫৭৫ টাকায় মসজিদের ইমামের বিরুদ্ধে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এই দম্পতি হলেন মো. শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) ও তাঁর স্ত্রী ফেরদৌসী আক্তার (৪০)। শহীদুল্লাহ ভূঁইয়া কাপাসিয়ার কির্তুনিয়া ইসব আলী উচ্চবিদালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয় লোকজন বলেন, বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য শহীদুল্লাহ পুকুরপাড়ে নিজেদের একটি পাম্প স্থাপন করেন। সেটি চালু করতে তিনি বৈদ্যুতিক সুইচে চাপ দিতেই বিদ্যুতায়িত হন। তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী ফেরদৌসীও বিদ্যুতায়িত হন। তাঁদের উদ্ধার করে স্বজনেরা দ্রুত হাসপাতালে নেন। পথে দুজনের মৃত্যু হয়।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হালিম বলেন, বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কমিটি গঠন আহ্বায়ক পিন্টু সচিব নুরুল আমিন

গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট সময় ১২:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫