ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

গোলবন্যার দিনে গোল না পেয়েও দুর্দান্ত আলবা

অভিজ্ঞ সব খেলোয়াড়কে বাদ দিয়ে তরুণ এক দলও নিয়ে বিশ্বকাপে পা রেখেছিল স্পেন। প্রথম ম্যাচেই কোচ লুই এনরিকের সেই আস্থার প্রতিদান দিলেন ফেররান তরেস-গাভিরা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কোস্টারিকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে স্প্যানিশরা। গোলবন্যার দিনে একটিও গোল পাননি জর্দি আলবা। তবে ম্যাচ মেকিংয়ে অবদান রেখে দলের জয়ের বড় নায়ক তিনিই।

দোহার আল থুমামা স্টেডিয়ামে বুধবার ‘ই’ গ্রুপের ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হয়েছে স্পেন। রেকর্ড গড়া জয়ের দিনে স্প্যানিশদের হয়ে এদিন গোল করেছেন ৬ জন। জোড়া গোল করেছেন ফেররান তরেস। এছাড়া একটি করে গোল করেছেন দানি ওলমো, মার্কো আসেনসিও, গাভি, কার্লোস সলের ও মোরাতা।

ম্যাচের প্রয়োজনে প্রায়ই রক্ষণভাগ ছেড়ে মাঝমাঠে খেলেছেন আলবা। গোল না পেলেও কয়েকটি গোলে ছিল পরোক্ষ অবদান। এছাড়া ২১ তম মিনিটে আসেনসিওর করা গোলে তো প্রত্যক্ষ অবদানটা তারই। মাঝমাঠের বাঁ দিকে অরক্ষিত অবস্থায় বল পেয়ে যান আলাবা। চ্যালেঞ্জ জানাতেও গেলেন না কোস্টারিকার কেউ। অনেক সময় পাওয়ায় সুযোগটা কাজে লাগালেন বার্সেলোনা ডিফেন্ডার। দেখেশুনে ডি-বক্সে খুঁজে নিলেন আসেনসিওকে। তার শটে হাত ছোঁয়ালেও জালে যাওয়া ঠেকাতে পারেননি কোস্টা রিকা গোলরক্ষক।

ম্যাচের পুরোটা সময় বাঁ দিকের রক্ষণ থেকে শুরু করে প্রতিপক্ষের রক্ষণভাগ পর্যন্ত কভার করেছেন আলাবা। ১টি ক্লিয়ারেন্সের পাশাপাশি একটি ট্যাকেল ও দুটি ইন্টারসেপশনে কোস্টারিকাকে এগতেই দেননি স্পেনের গোলবারের দিকে। এছাড়া পাস অ্যাকুরেসিও ছিল চোখে পড়ার মতো। পুরো ম্যাচে ১০৭টি পাসের মধ্যে ১০১টিই ঠিকঠাকভাবে দিয়েছেন আলাবা। আর তাতেই দুদলের শক্তির পার্থক্যটা বড় করে ধরা পড়েছে সবার সামনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

গোলবন্যার দিনে গোল না পেয়েও দুর্দান্ত আলবা

আপডেট সময় ১১:১৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২