ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

শ্রীমঙ্গলে আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ এলাকায় অবস্থিত সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদের নামে নামকরণকৃত উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তণের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নেতৃবৃন্দ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ ক্যাম্পাসে গিয়ে স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদী রাজনৈতিক দলের নেতা আব্দুস শহীদের নামে নামকরণকৃত কলেজের নাম পরিবর্তনের জন্য পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন, মুজাহিদ, হায়দার, সাদি, রানা, কামরুল, নাঈম, ফাহিম, তারেক, জাবের, ইমরান, দেলোয়ার, মকবুল, নয়ন, শিউলী, রাকিব, জামিল প্রমুখ ।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ‘দীর্ঘদিন যাবত শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জে অবস্থিত উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ নামে পরিচিত এই কলেজটি যার নামে নামাঙ্কিত তিনি পতিত ফ্যাসিবাদী রাজনৈতিক দলের একজন নেতা ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে কলেজের নামকরণ করা আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্থানীয় জনগণের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে। কলেজের নাম পরিবর্তন করে একটি উপযুক্ত এবং সর্বজন গ্রহণযোগ্য নাম রাখা উচিত। তাই আমরা এই কলেজের নাম এলাকার নামানুসারে মতিগঞ্জ কলেজ নামে নামকরণের সুপারিশ করছি।

এ ব্যাপারে ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পিয়ালী ভৌমিক বলেন, কলেজের নাম পরিবর্তন করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে এসে ৭২ ঘন্টার মধ্যে নাম পরিবর্তনের জন্য স্মারকলিপি দিয়েছে। আমাদের গভর্ণিং বডির চেয়ারম্যান হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। উনার সাথে কথা বলে কমিটির সভা আহবান করা হয়েছে। সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, ইতোমধ্যে আমরা এ বিষয়ে কাজ শুরু করেছি। স্বৈরাচারের মন্ত্রী-এমপি ও ফ্যাসিস্ট কারো নামে কোনো প্রতিষ্ঠান/স্থাপনা থাকলে দ্রততম সময়ের মধ্যে তথ্য দেওয়ার জন্য অধিদপ্তর থেকে চিঠির মাধ্যমে আমাদের বলা হয়েছে। পরিপত্রের প্রেক্ষিতে আমরা কাজ শুরু করেছি। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের দাবি সরকারই বাস্তবায়ন শুরু করেছে। কাজেই স্মারকলিপি বা আলটিমেটামের কোনো প্রয়োজন নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

শ্রীমঙ্গলে আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম

আপডেট সময় ০৯:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫