ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

নওগাঁ সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • মোঃ শাহিন হোসেন
  • আপডেট সময় ০৮:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আটক ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে।
সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আদাতলা ভারত সীমান্তের ৪৪/১-এস পিলার এলাকা থেকে সিরাজুল ইসলামকে বিএসএফ সদস্যরা আটক করে। সিরাজুলের স্ত্রী এজেলা খাতুন বিএসএফের বিরুদ্ধে তার স্বামীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে সিরাজুল ইসলাম আরও পাঁচ ছয়জনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। রাত ৩টার দিকে আদাতলা সীমান্তের ৪৪/১-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা বাংলাদেশের সীমান্তে প্রবেশ করতে সক্ষম হলেও সিরাজুল বিএসএফ সদস্যদের হাতে আটক হন।
সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা খাতুন জানান, সিরাজুল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান, কিন্তু কোথায় যাচ্ছেন তা পরিবারকে জানাননি। রাত ৪টার দিকে এলাকার কিছু ব্যক্তি তাকে জানান, সিরাজুলকে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে।
এই ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন সিরাজুলের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। বিএসএফের এ ধরনের অভিযোগের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

নওগাঁ সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় ০৮:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫