ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাণী অর্চনা উদযাপন

খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ (৩ ফেব্রুয়ারি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে বাণী অর্চনা (সরস্বতী পূজা) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, জ্ঞানচর্চাই বাণী অর্চনার মূল উদ্দেশ্য, আর বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ আয়োজন অনুষ্ঠিত হয়, যা দেশ-বিদেশে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, বিশ্ববিদ্যালয় হলো সর্বোচ্চ জ্ঞান অর্জনের স্থান, এখানে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। সভায় আরও বক্তৃতা করেন উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক গৌরী শংকর রায়, সিএসই ডিসিপ্লিনের শিক্ষার্থী সোহাগ চন্দ্র এবং উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর কুমার সাহা।

পূজার দিনভর কর্মসূচির মধ্যে ছিল—সকালে প্রতিমা স্থাপন, দেবীর আমন্ত্রণ ও বরণ, ষোড়শপাচারে পূজা, পুষ্পাঞ্জলি নিবেদন ও শতকণ্ঠে গীতাপাঠ। এছাড়া প্রসাদ বিতরণ এবং বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাণী অর্চনা উদযাপন

আপডেট সময় ০৪:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫