সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

বিএনপির সমাবেশের আগের দিন আ.লীগের সমাবেশের ঘোষণা

আগামী ৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ করবে। মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা আগেই দিয়ে রেখেছে বিএনপি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিএনপির এই সমাবেশ ঘিরে রাজধানীতে পাল্টা কর্মসূচির পরিকল্পনা করছে বলে কিছুদিন ধরে খবর বেরিয়েছে। ফলে ১০ ডিসেম্বর ঘিরে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে।  এরইমধ্যে আজ ওই ‘১০ ডিসেম্বরে’র ঠিক আগের দিন পল্টনে সমাবেশের ঘোষণা দিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

এর আগে গত রোববার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। উত্তরের সমাবেশের পরে এবার দক্ষিণ শাখা এই সমাবেশের তারিখ নির্ধারণ করেছে।  এ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

বিএনপির সমাবেশের আগের দিন আ.লীগের সমাবেশের ঘোষণা

আপডেট সময় ১০:৪২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২