সংবাদ শিরোনাম ::
গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই বৈঠক নয়, যুদ্ধবিরতির চূড়ান্ত শর্ত চায় ইরান

হত্যা মামলার আসামি শহিদ জিয়া টুর্নামেন্টের বিশেষ অতিথি

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় একাধিক হত্যা মামলার আসামিকে শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২৩ নভেম্বর লালমাটিয়া ভয়েজ স্কুল মাঠে লালমাটিয়া যুব সমাজের উদ্যোগে শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একাধিক হত্যা মামলার আসামি আনিসুর রহমান সোহাগসহ বিএনপির নির্বাহী কমিটির উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান ইরান ও মোহাম্মদপুর থানা যুবদলের সভাপতি জাহিদ হাসান মোড়ল উপস্থিত ছিলেন।

একাধিক হত্যা মামলা ছাড়াও আনিসুর রহমান সোহাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানক ও আমির হোসেন আমুর সঙ্গে সখ্যের সুযোগে বিগত সরকার আমলে বেপরোয়া ছিলেন।

পরিবর্তিত পরিস্থিতির পরও হাফিজুর রহমান লিকুর রাজধানীর মোহাম্মদপুরের বসিলার মধু সিটির ১০ তলা বাড়ির দেখভালের দায়িত্বে রয়েছেন এই সোহাগ।

অভিযোগ রয়েছে, লিকুর সব অবৈধ সম্পদের দেখভালের পাশাপাশি নগদ টাকাও গচ্ছিত রয়েছে সোহাগের কাছে। এছাড়া তার বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতিসহ বহুমুখী প্রতারণার অভিযোগ রয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যায় একাধিক মামলার আসামি কিভাবে শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের দাওয়াত পেয়েছেন? এ প্রশ্নের জবাবে অনুষ্ঠানের আয়োজক ও মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সভাপতি জাহিদ হাসান মোড়ল জানান, একাধিক হত্যা মামলার আসামি বিষয়টি আমার জানা ছিল না। আমি ১/১১ এর পরে আটক হয়ে দীর্ঘদিন জেলহাজতে ছিলাম। কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, তা আমি ওই রকমভাবে জানি না। আর সোহাগের বিষয়টি আমাদের জানা ছিল না। যেহেতু আমরা জানতে পেরেছি, সামনে খেয়াল রাখব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার

হত্যা মামলার আসামি শহিদ জিয়া টুর্নামেন্টের বিশেষ অতিথি

আপডেট সময় ০৯:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪