ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের পুলিশের উপর ছড়ি ঘুরান পাঁচ বিষয়ে ফেল সমন্বয়ক চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল আরও ১৪৫ কোটি টাকা লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা গ্রেপ্তার শীতের কষ্টে বউ চান শিক্ষার্থী, পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ বরগুনায় উৎসবমুখর পরিবেশে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ১৮৪ বছরের পুরোনো বিদ্যালয়ে নেই সীমানাপ্রাচীর, বেঞ্চ সংকটে ব্যাহত পাঠদান নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন

সুগন্ধায় বিএনপির প্রতিনিধি দল, ফিরে গেলেন অলি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিতে বিএনপির প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় পৌঁছেছে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

একই সময়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সেখানে পৌঁছান। তবে কর্ণেল অলি পরে ফেরত গিয়েছেন। ধারণা করা হচ্ছে, তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেনি।

জানতে চাইলে এলডিপির একজন নেতা বলেন, স্যারের (অলি আহমদ) সঙ্গে  অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তাকে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে যেতে বলেছিলেন। সে মোতাবেক তিনি সেখানে পৌঁছান। কিন্তু প্রবেশপথে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে তার নাম সেখানে নেই। পরে তিনি ফেরত গেছেন।

এর আগে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় আজ (বুধবার) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের পুলিশের উপর ছড়ি ঘুরান পাঁচ বিষয়ে ফেল সমন্বয়ক

সুগন্ধায় বিএনপির প্রতিনিধি দল, ফিরে গেলেন অলি

আপডেট সময় ০৫:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪