ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় ১৪ জনের মৃত্যু লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা এবার ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে উয়েফা নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩

ইরান পরীক্ষার আগে দুই কারণে আলোচনায় ইংল্যান্ড

কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপের মাঠের শুরু হচ্ছে আজ সোমবার। প্রথম ম্যাচে ফেভারিট ইংল্যান্ডের সঙ্গে লড়বে এশিয়ার দেশ ইরান। দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল টি স্পোর্টস ও গাজী টিভিতে সরাসরি দেখা যাবে এই খেলা। বিশ্বকাপে ইরান পরীক্ষার আগে দুই কারণে আলোচনায় ইংল্যান্ড ফুটবল দল।

কাতার বিশ্বকাপের পর্দা উঠেছে একদিন আগেই। আজ সোমবার নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে লড়বে ইংল্যান্ড দল। অবশ্য মাঠে নামার আগে এদিন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে নিজেদের সম্মতি প্রকাশ করতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হাঁটু গেড়ে প্রতিবাদ জানাবে ইংল্যান্ড ফুটবল দল। দলটির কোচ গ্যারেথ সাউথগেট এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে কোচ সাউথগেট বলেছেন, ‘আমরা দল হিসেবে দীর্ঘ সময় এই প্রতিবাদ করে আসছি এবং এবারও আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা মনে করি এটা বড় মঞ্চ এবং এর মাধ্যমে শক্তিশালী বার্তা দেওয়া হবে তরুণ সমাজের প্রতি, বিশেষ করে যাদের ভেতরে এমন ভাবনাটা রয়েছে।’

ফুটবল মাঠে সব সময়ই খেলোয়াড়রা ন্যায়বিচার চেয়ে আসছেন এ বিষয়ে। সম্প্রতি ক্রিকেট মাঠেও এ দৃশ্য লক্ষ্য করা যায়। ক্রিকেট বিশ্বকাপে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন গতি পায়। এবার ফুটবল বিশ্বকাপেও ছড়িয়ে পড়ছে এ আন্দোলন।

ইরানের বিরুদ্ধে এই বিশেষ আর্মব্যান্ড থাকলে হ্যারি কেন-কে জেলেও যেতে হতে পারে। কারণ, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা স্পষ্ট জানিয়েছে, যে দেশে বিশ্বকাপ হচ্ছে সেই দেশের আইন আর সংস্কৃতি মেনে চলতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

ইরান পরীক্ষার আগে দুই কারণে আলোচনায় ইংল্যান্ড

আপডেট সময় ০৬:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২