ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩

পাবনার ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে সুমন মন্ডল (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় ওই ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হন। সোমবার (৩ আগষ্ট) ভোর রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন মন্ডল ওই এলাকার মৃত বয়েন মন্ডলের ছেলে। আহতরা হলেন একই এলাকার হাবিবুল মন্ডল (৫৫) এবং তার দুই ছেলে শাকিল (২৫) ও সাহান (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে হাবিবুল মন্ডলের দোকানে চুরি করতে যায় সুমন। এ সময় হাবিবুল মন্ডল টের পেয়ে গেলে সুমন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় হাবিবের দুই ছেলে ছুটে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই চোরকে গণপিটুনি দেয়। একপর্যায়ে দড়ি দিয়ে চোরকে বেঁধে রাখা হলে সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল

গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩

আপডেট সময় ০২:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬