ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী

মিশিগানে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন বুশরা-মিথিলা

যুক্তরাষ্ট্র মিশিগানে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি-আমেরিকান নারীদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট। শনিবার নবাই সিটির একটি অ্যাথলেটিকস ক্লাবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। রয়্যাল অ্যালবাট্রস ক্লাব আয়োজিত টুর্নামেন্টে বিভিন্ন সিটির ১২ জন প্রবাসী নারী খেলোয়াড় অংশ নেন।        

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ২১-১৭ সেটে জিতে চ্যাম্পিয়নশিপ জিতে নেন বুশরা ও মিথিলা জুটি। রানার্সআপ হন জারিন ও নাফিজা। এছাড়া তৃতীয় হয়েছেন সুমাইয়া ও এঞ্জেলা জুটি।

এদিকে একই টুর্নামেন্টে ছেলেদের প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়ন হন ইন্নাস ও রকি জুটি। রানার্সআপ তারিক ও শাওন। তৃতীয় হন হাসান খান ও আলমগীর। ফার্স্ট ডিভিশনে চ্যাম্পিয়ন জাকির ও মাহফুজ জুটি। রানার্সআপ হাসান ও পুলক। তৃতীয় হন রামিম ও মামুন জুটি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন তারিক, হাসান, শাওন, জাকির, আশরাফ, খৈয়াম পুলক, রাহাত, ইন্নাস, বুশরা, ফাতিমা, সুমাইয়া, মায়েশা, রেদোয়ানসহ অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ

মিশিগানে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন বুশরা-মিথিলা

আপডেট সময় ০১:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২