ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী

একসঙ্গে ফুটবল বিশ্বকাপ দেখতে পুরো বাড়ি কিনল ১৭ বন্ধু

একেই বলে বিশ্বকাপ উন্মাদনা! ক্রিকেট পাগল দেশও এখন ফুটবল জ্বরে ভুগছে। তারই এক নিদর্শন দেখা গেল দক্ষিণ-পশ্চিম ভারতের কেরল অঙ্গরাজ্যের একটি বন্দর শহর কোচিতে। 

ফুটবল বিশ্বকাপে ভারত নেই। তাতে কী! মেসি, নেইমার, রোনাল্ডোরা আছেন। আর তাতেই মেতেছে তারা। ক্রিকেট পাগল এই দেশ এখন ফুটবল জ্বরে ভুগছে। বাংলা, কেরল এবং গোয়ার ফুটবল প্রেম তো বিশ্ববন্দিত। কাতারের বিশ্বকাপ দেখতে কেরল থেকে বহু ফুটবলপ্রেমী ভিনদেশে পাড়ি জমিয়েছেন। পাড়ায় পাড়ায় ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা উড়ছে। মেসি, রোনাল্ডোদের কাটআউট লাগানো। যেন তারা ভারতীয়। আর এবার সেই কেরলেই ফুটবল উন্মাদনার আরও এক নিদর্শন সামনে এলো। একসঙ্গে খেলা দেখার জন্য আস্ত বাড়ি কিনে ফেললেন ১৭ জন গ্রামবাসী। তারা সবাই একে অপরের বন্ধু।

জানা গেছে, এই ১৭ জন বিগত ১৫-২০ বছর ধরে একসঙ্গে ফুটবল খেলা দেখে এসেছেন। ফুটবল অন্তঃপ্রাণ এই ১৭ জন তাই বিশ্বকাপের মৌসুমে ‘খেলাঘর’ কিনে নিলেন।

এ বাড়ি কেনা নিয়ে শফির পিএ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য বিশেষ কিছু করব ভেবেছিলাম। এর মধ্যেই এই বাড়িটির খোঁজ পাই। বাড়িটি বিক্রি করা হবে জেনে সবাই মিলে তা কিনে ফেললাম।’ খেলা দেখার জন্য একটি বড় টিভিও কেনা হয় বলে জানান তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ

একসঙ্গে ফুটবল বিশ্বকাপ দেখতে পুরো বাড়ি কিনল ১৭ বন্ধু

আপডেট সময় ১১:৫০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২