ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

জূলাই গণ অভ্যুত্থান নিয়ে হাইকোর্টে রিট ।

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের তালিকা ও শহীদদের স্মরণে আট স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশ দিলেন আদালত।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে আটটি স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরী নির্মাণের নির্দেশ দিলেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। জনস্বার্থে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের তালিকা, চিকিৎসা ও স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য রিট করেন ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

আদলতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।

ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম জানান, রাজধানীর সাতটি স্থান (যাত্রাবাড়ী _শনিআখরা, উত্তরা, মিরপুর- ১০ গোল চত্বর, ইসিবি চত্বর, বাড্ডা- রামপুরা, চানখারপুন, মোহাম্মদপুর) এবং রংপুরে আবু সাঈদ নিহত হওয়ার স্থানে স্মৃতিস্তম্ভসহ লাইব্রেরী নির্মাণের নির্দেশ দিয়েছে আদালত। নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি চার মাস পর পর হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

এর আগে জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানের হতাহতদের তালিকা প্রস্তুত করে এবং আহতদের দেশে ও দেশের বাহিরে চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে রিট আবেদন করা হয়। হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখার সুপ্রিম কোর্টের ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই আবেদন দায়ের করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে এ আদেশ দেন হাইকোর্ট।

উক্ত এই রিটে স্বাস্থ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব -১ ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ১১ জনকে বিবাদী করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

জূলাই গণ অভ্যুত্থান নিয়ে হাইকোর্টে রিট ।

আপডেট সময় ০৯:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪