ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ঢাবিতে বিনা খরচে গণবিয়ের আয়োজন, চলছে পাত্রপাত্রীর সন্ধান

স্বাধীনতা উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বাধীনতা ভোজ ও গণবিবাহের আয়োজন করছেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা। বিয়ের সকল খরচ ওই হলের শিক্ষার্থীই বহন করবে বলে জানা গেছে।

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই বিয়ের অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক বিভিন্ন গ্রুপে পাত্র ও পাত্রী খুঁজে বেরাচ্ছেন শিক্ষার্থীরা।

গণবিবাহ অনুষ্ঠান আয়োজন সম্পর্কে জাহাঙ্গীর আলম নামে ঢাবির এক শিক্ষার্থী বলেন, গণবিবাহের আয়োজন করছেন এটা প্রসংশনীয় উদ্যোগ৷ তবে বিয়ের প্রোগ্রামটা যেন দুই পরিবার সম্মতিতেই হয় এবং ছেলে-মেয়ে দুই পক্ষেরই বাবা-মা বা অভিভাবক যেন উপস্থিত থাকে সেটা নিশ্চিত করবেন বলে আশা করছি। বিয়ে সবার জন্য মঙ্গল বয়ে আনুক।

ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী জহির রায়হান বলেন, জুলাই বিপ্লবের পরে জহুরুল হক হলের গণবিবাহ কর্মসূচি একটা ইতিহাস রচিত করবে। ক্যাম্পাসে যারা রিলেশনশিপে আছেন এবং বিয়ে করতে চাচ্ছেন তারা এই মহাযজ্ঞে শামিল হয়ে ইতিহাসের অংশ হতে পারেন। আর এদিন আমাদের হলের গরু ভোজ তখন আমরা বউভাত হিসেবে বিবেচনা করব।

শেহরিন আক্তার ইপা নামে এক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক ফেসবুক গ্রুপে লিখেন, জহুরুল হক হলে অনুষ্ঠিতব্য স্বাধীনতা ভোজ উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হতে যাচ্ছে লায়লাতুল গণবিবাহ। আপনারা যারা জহুরুল হক হলের সাবেক বা বর্তমান তারা চাইলে, আপনার পার্টনারকে রাজি করিয়ে আয়োজকদের সাথে যোগাযোগ করতে পারেন। কিংবা পাত্রীরা জহুরুল হক হলের পাত্র চেয়ে যোগাযোগ করতে পারেন!ঐদিনের সকল খরচ জহুরুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা বহন করবে। আমি একজন প্রফেশনাল মেহেদি আর্টিস্ট হিসেবে বিয়ের মেহেদি পরানোতে বিশেষ ভূমিকা রাখবো বলে আশা করছি!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ঢাবিতে বিনা খরচে গণবিয়ের আয়োজন, চলছে পাত্রপাত্রীর সন্ধান

আপডেট সময় ০৩:৫২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪